শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ

জাকজাকিকে মুক্তির নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4bk5f1777ab10d7hgg_800c450আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার একটি আদালত দেশটির ইসলামি আন্দোলনের নেতা শেখ ইব্রাহিম জাকজাকিকে অবিলম্বে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছে। নাইজেরিয়ার ফেডারেল হাই কোর্টের আবুজা শাখা শুক্রবার এক রায়ে জাকজাকির স্ত্রী জিনাতকেও মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছে।

বিচারপতি গ্যাব্রিয়েল কোলাওল বলেছেন, “এই শিয়া নেতা ও তার স্ত্রীকে তাদের ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা হয়েছে; যার ফলে তাদের অবাধ চলাফেরার অধিকার লঙ্ঘিত হয়েছে।” এ কারণে নাইজেরিয়ার ফৌজদারি আইন অনুযায়ী ইসলামি আন্দোলনের নেতাকে সস্ত্রীক মুক্তি দেয়ার নির্দেশ দেন তিনি।

এ ছাড়া, বেআইনিভাবে তাদেরকে প্রায় এক বছর আটক রাখার জন্য শেইখ জাকজাকি ও তার স্ত্রীকে ৭৯,০০০ ডলার ক্ষতিপূরণ দেয়ারও নির্দেশ দিয়েছে আদালত।

২০১৫ সালের ১৪ ডিসেম্বর ইসলামি আন্দোলনের সমর্থক ও নাইজেরিয়ার সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর প্রখ্যাত শিয়া আলেম ইব্রাহিম জাকজাকি ও তার স্ত্রীকে আটক করা হয়। কাদুনা রাজ্যের জারিয়া শহরের ওই সংঘর্ষে ইসলামি আন্দোলনের প্রায় ৩৫০ সমর্থক নিহত হন। জাকজাকি মারাত্মক আহত হন এবং সেনাবাহিনী তার বাড়িটি ধ্বংস করে দেয়।

বিচারপতি কোলাওল জাকজাকির জন্য নতুন বাসভবনের ব্যবস্থা করতে নাইজেরিয়ার কর্তৃপক্ষকে ৪৫ দিনের সময় দিয়েছেন।

সূত্র : পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ