রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার দাবি জানালেন বদরুদ্দোজা চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

b-chouduryআওয়ার ইসলাম: বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

 শুক্রবার বিকালে দলের কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে ডা. সাইফুল ইসলামের নেতৃত্বে শতাধিক লোকের বিকল্পধারায় যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ দাবি জানান তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী, কেন্দ্রীয় নেতা আবদুর রউফ মান্নান, মাহবুব আলী, অ্যাডভোকেট শাহ আহাম্মেদ বাদল, বেগ মাহতাব, ওয়াসিমুল ইসলাম, ভূদেব চক্রবর্তী, মাহফুজুর রহমান, শিপ্রা রহিম, আমিনুল ইসলাম বুলু, ড. নোমান প্রমুুখ।
বি. চৌধুরী বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত আমাদের ১ কোটি লোককে আশ্রয় দিয়েছিল। তাই আমাদেরও উচিত মিয়ানমারে নৃশংসতার শিকার রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দেওয়া। তিনি এ বিষয়ে অবিলম্বে জাতি সংঘের নিরপেক্ষ তদন্ত দাবি করে বলেন, রোহিঙ্গাদের সাহায্যের জন্য জাতিসংঘকে অবিলম্বে তহবিল গঠন করতে হবে।
সাবেক এই রাষ্ট্রপতি গাইবান্ধার সুন্দরগঞ্জে সরকারদলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যাকােণ্ডর নিন্দা জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বি. চৌধুরী গুলশানের ডিসিসি মার্কেটের অগ্নিকােণ্ডর ঘটনার সুষ্ঠু তদন্ত করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান।
ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ