মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

সোহরাওয়ার্দী না পেলে নয়াপল্টন চায় বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fakhrulআওয়ার ইসলাম: সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি না হলে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে ‘গণতন্ত্র হত্যা’ দিবসের সমাবেশ করার অনুমতি চায় বিএনপি।

শুক্রবার বিকেলে নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে এক যৌথ সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, তারা আশা করেন কাল সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়ে সরকার সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে। সোহরাওয়ার্দী উদ্যান না হলেও বিএনপি কার্যালয়ের সামনে হলেও বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, তারা আশা করছেন সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানেই সভা করার অনুমতি দেবে। গণতন্ত্রকে সংকুচিত না করে দরজা-জানালা খুলে দিতে হবে।
অন্যান্যদের মধ্যে যৌথ সভায় বক্তব্য দেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম।

প্রসঙ্গত, বিএনপির বর্জনের মধ্যে দিয়ে গত ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর থেকে দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি। দিনটি উপলক্ষে আগামীকাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ কর্মসূচি পালনের ঘোষণা দেয় দলটি। কিন্তু এখনো তারা সমাবেশের অনুমতি পায়নি।
ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ