মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে ছাত্র জমিয়তের র‍্যালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমদাদ ফয়েজী
সিলেট

sylhet12ছাত্র জমিয়ত বাংলাদেশ এর ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার সিলেট মহানগর ও জেলা ছাত্র জমিয়ত নগরীতে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে।

বেলা আড়াইটায় ওসমানী শিশুপার্কের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে কাজিরবাজার হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্রায় এসে শেষ হয়।

র‌্যালিতে ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারী সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, সিলেট মহানগর জমিয়তের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান সিদ্দিকী, জেলা জমিয়তের সেক্রেটারী মাওলানা আতাউর রহমান, সাবেক কেন্দ্রীয় সেক্রেটারী মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সিলেট জেলা জমিয়তের সহসাধারণ সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, সিলেট জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা আব্দুল মালিক কাসেমী, মাওলানা রশীদ আহমদ বিশ্বনাথী, মাওলানা নজরুল ইসলাম, সাকে কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, জেলার সাবেক সেক্রেটারী মাওলানা গোলাম আমিম্বয়া কয়েস,সাবেক সহসভাপতি মাওলানা শিব্বির আহমদ, মুখতার হোসাইন, বর্তমান সভাপতি মাওলানা সাইফুর রহমান, সেক্রেটারী আব্দুল হামীদ খান, সাবেক জেলা ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, বর্তমান জেলা সহসভাপতি লুৎফুর রহমান,সিলেট মহানগর ছাত্র জমিয়তের সহসভাপতি শিব্বির আহমদ রাজী, হাফিজ ফরহাদ আহমদ, সাবেক ছাত্র নেতা মাওলানা আব্দুল হালিম সাতবাকি, মোহাম্মদ আলী, সালেহ আহমদ শাহবাগী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত র‍্যালিতে সাদা-কালো দলীয় পতাকাসহ জাতীয় পতাকা হাতে প্রায় ২ হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ