মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

খালেদা জিয়ার উপদেষ্টা নুরুল হুদার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Nurul Hudaআওয়ার ইসলাম : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মো. নুরুল হুদা (৭০) মারা গেছেন (ইন্না লিল্লাহ...রাজেউন)। বুধবার তিনি আমেরিকার একটি হাসপাতালে মারা যান।
তিনি চাঁদপুর-২ নির্বাচনী এলাকা থেকে চারবার সংসদ সদস্য এবং সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি ১৯৫৪ সালে স্কুলে পড়ার সময় রাজনীতির সাথে যুক্ত হন। ১৯৬৯সালে বৃহত্তর কুমিল্লায় সর্বদলীয় ছাত্র ঐক্যের আহবায়কের দায়িত্ব পালন করেন।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ১৯৭৯সালের ১ ফেব্রুয়ারি মাত্র ২৮বছর বয়সে চাঁদপুর-২ নির্বাচনী আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপি'র মনোনয়ন নিয়ে এ আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ইং সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের প্রথম ৬মাস তথ্য প্রতিমন্ত্রী এবং পরবর্তী দুই বছর সংস্থাপন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ