শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

মাদারীপুরে অবৈধ যাত্রামঞ্চ ভেঙ্গে দিল প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুর: মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুরের পান্তাপাড়ায় জুয়া ও অবৈধ যাত্রামঞ্চ ভেঙে দিয়েছে প্রশাসন।

অশালীন এ আয়োজন শুরুর আগেই ইউনিয়নের বিভিন্ন স্থানে তা প্রতিহতের দাবিতে সমাবেশ-মানববন্ধন করে এলাকাবাসী।

কিছুদিন এ অপতৎপরতা বন্ধ থাকলেও, এলাকার স্বার্থান্বেষী মহলের সহযোগিতায় আবার শুরু হয় ঈমান-আমল ও চরিত্র বিধ্বংসী এ কর্মকান্ড।

অনেকদিন ধরে চলার পর, কিছু সচেতন মানুষের মাধ্যমে, গোপনসুত্রে খবর পেয়ে, উপজেলা ভূমি কর্মকর্তা রোজী আক্তার গতকাল (২৫-০১-২০১৭) বুধবার, বিকেল সাড়ে চারটায় পুলিশপ্রশাসনসহ ঘটনা স্থল যান এবং তা ভেঙে দিতে নির্দেশ দেন।

আইনি নির্দেশনা পেয়ে, পুলিশ-এলাকাবাসী মিলে, অপসাংস্কিৃর এ আখড়া গুড়িয়ে দেয়। এসময় রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো:সিরাজুল হক সরদার উপস্থিত ছিলেন।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ