মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ফুলপুর পুলিশ সার্কেলের যাত্রা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Saker

এম এ মান্নান 

বাংলাদেশ পুলিশের ফুলপুর সার্কেলের যাত্রা শুরু হলো। ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা দুই থানা মিলে গঠিত ফুলপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে শনিবার যোগদান করছেন ইঞ্জিনিয়ার সাকের সিদ্দিকী।

পূর্বে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এ নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

সাকের সিদ্দিকী নেত্রকোণা জেলার আটপাড়া থানার নারায়ণপুর গ্রামে ১৯৮৫ সনের ৫ জানুয়ারী জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে তিনি ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, বুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে মাস্টার্স ইন পুলিশং সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ৩০তম বিসিএস’র মাধ্যমে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

জনাব সাকের সিদ্দিকী ফুলপুর ও তারাকান্দার সুধী, সাংবাদিক ও সকল শ্রেণীর মানুষের সহযোগিতা কামনা করেন। তার যোগদানে বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। ফুলপুর শেরপুর রোড মোড়ে রাজিন প্লাজার ৩য় তলায় পুলিশের সার্কেল অফিসের জন্য অস্থায়ীভাবে স্থান নির্ধারণ করা হয়েছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ