শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

শায়খুল হাদীস মাওলানা রেজাউল হক সংবর্ধিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rejaul_haqu2বাংলাদেশ খেলাফত মজলিসের নব নির্বাচিত কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক সংক্ষিপ্ত সফরে ৩০ জানুয়ারি, সোমবার বাংলাদেশে এসে পৌঁছলে বাংলাদেশ খেলাফত মজলিস ওসমানীনগর, বালাগঞ্জ, বিশ্বনাথ উপজেলা শাখাগুলোর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় স্থানীয় নেতৃবৃন্দ শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হককে ফুল শুভেচ্ছা জানান। নেতৃবৃন্দের মধ্য উপস্থিত ছিলেন উসমানীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা মু'তাসিম বিল্লাহ জালালী, বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুল মালিক, বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা সমশের আলী, উসমানীনগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, বিশ্বনাথ শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনহার উদ্দিন, শাহ ফয়ছল আমীন, মাওলানা কামরুল হাসান, যুবায়ের আহমদ ফাহিম প্রমুখ।

এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস ও ছাত্র মজলিসের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক স্থানীয় সংগঠনের বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন ও ঐক্যবদ্ধ ভাবে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান ।

 

আরো পড়ুন: বাংলাদেশ সফরে আসছেন মাওলানা রেজাউল হক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ