মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রোহিঙ্গাদের হাতিয়ায় স্থানন্তর করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hatiaআওয়ার ইসলাম : মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের পর্যায়ক্রমে নোয়াখালীর হাতিয়া উপজেলার ঠ্যাঙ্গার চরে স্থানান্তর করা হবে এবং নিজ দেশে বাংলাদেশ থেকে প্রত্যাবাসনের আগ পর্যন্ত তারা সেখানে থাকবে বলে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

তিনি জানান, এজন্য ঠ্যাঙ্গার চরকে বসবাস উপযোগী করতে সেনাবাহিনীকে নির্দেশনা দিয়েছে সরকার। তবে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করতে কিছু দিন সময় লাগবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, ঠ্যাঙ্গার চরে রোহিঙ্গাদের বসবাসের উপযোগী করতে বন্ধু রাষ্ট্রের সহযোগিতা পাওয়া যাবে। সম্প্রতি মিয়ানমার ইস্যুতে মালয়েশিয়ায় অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) বিশেষ বৈঠকে এ বিষয়ে আশ্বাসও দেয়া হয়েছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ