মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নির্মিত হচ্ছে খোলা কারাগার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kara sodorআওয়ার ইসলাম : বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হচ্ছে খোলা কারাগার। উন্নত বিশ্বের আদলে স্বরাষ্ট্রমন্ত্রণালয় এই প্রথম অত্যাধুনিক মানের সুবিশাল ওপেন কারাগার নির্মাণের উদ্যোগ নিয়েছে।

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং উত্তর বড়বিল এলাকা ওপেন কারাগার ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে।

কক্সবাজারের জেল সুপার বজলুল রশীদ আখন্দ এ কার্যক্রম শুরু করেন। তিনি জানান, উত্তর বড়বিল গ্রামে পরিত্যক্ত ৩ শত ২৫ দশমিক ৫০ একর সরকারি খাস জমিতে ওপেন কারাগার ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণে প্রকল্প গ্রহণ করেছেন মন্ত্রণালয়।

এটি হবে বাংলাদেশের সর্ববৃহৎ কারাগার। উক্ত প্রকল্প বাস্তবায়নে স্থান নির্বাচন, সম্ভাব্যতা যাচাই, প্রাক্কলন তৈরি ও ভূমি অধিগ্রহণ কাজ সম্পন্ন হয়েছে। জেল সুপার আরও জানান ওপেন কারাগার ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা। সোমবার খুটি স্থাপনের মাধ্যমে এর প্রাথমিক কাজ শুরু হয়েছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ