শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ঢাকার মান্ডায় ৩ দিনব্যাপী সম্মেলন আজ থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

No automatic alt text available.জামিল আহমদ: ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ ‘মাদরাসা বাহরুল উলূম ঢাকা’ এর ৩ দিন ব্যাপী বার্ষিক মাহফিল আগামী ০৯,১০ ও ১১ ফ্রেব্রুয়ারী বৃহস্পতি, শুক্রবার ও শনিবার গ্রীন মডের টাউন মান্ডায় অনুষ্ঠিত হবে৷ প্রতিদিন বিকাল তিন টা থেকে শুরু হবে মাহফিল।

সর্বজন শ্রদ্ধেয় প্রখ্যাত উলামা-মাশায়েখ উক্ত মাহফিলে গুরুত্বপূর্ণ দ্বীনী বয়ান রাখবেন এবং দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও দেশী-প্রবাসী সকলের জন্য বিশেষ মোনাজাত করা হবে৷

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্বা জনাব আলহাজ্জ আসাদুজ্জামান খান (কামাল) মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা শাহ জমির উদ্দিন নানুপুরী রহ. এর খলিফা ও দানবীর আলহাজ্জ এম.এম এনামুল হক, চেয়ারম্যান আমিন মোহাম্মদ গ্রুপ। প্রফেসর মোঃ নাজিম উদ্দিন ভূইয়া এফসিএমএ ঢাকা বিশ্ববিদ্যালয়।

প্রথম দিন বয়ান পেশ করবেন প্রধান আলোচক হিসেবে ড. শায়খ মুহাম্মদ ইবনে হাসসান-আশশরয়ী খতীব মসজিদ জামিউশ শুহাদা মক্কা, প্রফেসর ড. আবু রেজা মো. নিজামুদ্দীন আন নদভী এমপি, মুফতী সৈয়দ মো. নূরুল করীম সাহেবজাদা পীর সাহেব চরমোনাই, মাওলানা ড. শামসুদ্দোহা মুহাদ্দিস অত্র জামিয়া।

দ্বিতীয় দিন বয়ান পেশ করবেন প্রধান আলোচক হিসেবে আল্লামা মুফতী মীযানুর রহমান সাঈদ সাহেব মহাপরিচালক শায়খ যাকারিয়া ইসরামিক রির্সাচ সেন্টার, কুড়িল ঢাকা। আল্লামা ড. মুশতাক আহমদ ডইরেক্টর, প্রকাশনা বিভাগ ইসলামিক ফাউন্ডেশন ঢাকা, মাওলানা উবায়দুর রহমান খান নদভী নির্বাহী সমপাদক দৈনিক ইনকিলাব, মওলানা এহতেরামুল হক উজানী কচুয়াসহ আরো অনেকে।

তৃতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম পীর সাহেব চরমোনাই। মাও. হাফেজ আব্দুর রহমান নোয়াখালী, মাওলানা মুহাম্মদ আলী নোয়াখালী, মুফতী মুহিব্বুল্লাহ হিল বাকী আন নদভী পেশ ইমাম বায়তুল মুকাররম জাতীয় মসজিদ ঢাকা মুফতী মুশতাকুননবী কুমিল্লা সহ আরো অনেকে।

মহতি মাহফিলে সকলের উপস্থিতি ও কামিয়াবীর জন্য দোআ কামনা করছেন মাদরাসার মুহতামিম মুফতী কেফায়েতুল্লাহ কাশফী।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ