শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণের সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

journalism_cors4গতকাল বৃহস্পতিবার বেলা ২ টায় পটিয়া সদরস্থ আজিজিয়া মাদরাসা মিলনায়তনে ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মেলন জেলা সভাপতি ছাত্রনেতা মু. আবদুল আজিজ রিয়াদের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মু. আসহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন, ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় মাদরাসা বিষয়ক সম্পাদক ছাত্রনেতা মু. আবদুজ্জাহের আরেফী। বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি, সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মু. মুস্তাক আহমদ, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য ও পটিয়া সাংগঠনিক জেলার সভাপতি মু. রিদওয়ানুল হক শামসী।

প্রধান অতিথি তার আলোচনা শেষে ২০১৬ সালের কমিটি বিলুপ্ত করে মু. মিশকাতুল ইসলামকে সভাপতি, মু. আসহাব উদ্দিনকে সহ-সভাপতি ও মু. মামুনুর রশিদকে সাধারণ সম্পাদক করে ২০১৭ সালের কমিটি ঘোষণা করে তাদেরকে শপথ পাঠ করান।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ