মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বাংলা ভাষায় সীরাত চর্চায় মাওলানা মুহিউদ্দীন খান অনন্য দৃষ্টান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

369ইমদাদ ফয়েজী, সিলেট প্রতিনিধি

মাতৃভাষা বাংলাকে জনসাধরনের নিকট প্রিয় করে তুলতে ও ইসলামী বিধিবিধান প্রচারে সর্বাপেক্ষা বেশী অবদান রেখেছে দেশের প্রাচীনতম মাসিক পত্রিকা মাওলানা মুহিউদ্দীন খাঁন রাহ. প্রতিষ্ঠিত ‘মাসিক মদীনা’। বাবায়ে জমিয়ত খ্যাত মাওলানা শায়খ আশরাফ আলী বিশ্বনাথী রাহ. প্রতিষ্ঠিত জামিয়া মাদানিয়া বিশ্বনাথ সিলেটের উদ্যোগে মাসিক মদীনা সম্পাদক ফখরে মিল্লাত মাওলানা মুহিউদ্দীন খাঁন রাহ. স্মরণে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

মহানবী সা. এর সীরাত বাংলা ভাষায় ব্যাপক চর্চা, অর্ধশত গ্রন্থ রচনা, তাফসীরে মাআরিফুল কুরআন বঙ্গানুবাদের মাধ্যমে মরহুম মাওলানা মুহিউদ্দীন খান যে অবদান রেখে গেছেন বিশ্বের ইতিহাসে তা নজিরবিহীন। বাংলা একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উচিত মহান এই কর্মসাধকের মেধা ও সাহিত্যকর্মের মূল্যায়ন করা। বক্তারা দেশের সর্বাধিক পঠিত মাসিক পত্রিকা হিসেবে মদীনা সম্পাদককে জাতীয় পুরস্কারে ভূষিত করার দাবী জানান। শনিবার (১১ ফেব্রুয়ারী) জামিয়া ময়দানে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

মাসিক আল ফারুকের ব্যবস্থাপনা সম্পাদক আলহাজ্ব হাফিজ হোসাইন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচনা পেশ করেন, দৈনিক ইনকিলাবের সিনিয়র সহসম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, সাপ্তাহিক জমিয়তের সম্পাদক মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মারকাজুল উলুম লন্ডনের প্রিন্সিপাল মাওলানা শোয়াইব আহমদ, মাসিক মদীনার বর্তমান সম্পাদক ড.আহমাদ বদরুদ্দীন খান, ইউরোপের জনপ্রিয় টিভি চ্যানেল ইক্বরা বাংলা টিভির উপস্থাপক মুফতি আব্দুল মুন্তাকিম, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা শাহ নজরুল ইসলাম, মাওলানা শাহ আশরাফ আলী মিয়াজানী, মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, মুফতি নাসির উদ্দীন খান, মাওলানা রশীদ আহমদ, সিলেট রিপোর্ট সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, কবি নাজমুল ইসলাম মকবুল, মাওলানা সালিম কাসেমী প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন জামিয়ার প্রিন্সিপাল মাসিক আল ফারুক সম্পাদক মাওলানা শিব্বির আহমদ। সেমিনার পরিচালনা করেন মুফতি খন্দকার হারুনুর রশীদ ও মাওলানা হাম্মাদ গাজিনগরী।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ