শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

মধুখালীতে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sarak_bus_nihatoফরিদপুরের মধুখালী উপজেলার আড়কান্দি এলাকায় দুই বাসের সংঘর্ষে দুইজন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে পুলিশের এস আই মো. নিজামুল ইসলাম জানান, ঢাকা থেকে খুলনাগামী রয়েল এক্সপ্রেস পরিবহনের সঙ্গে খুলনা থেকে ঢাকাগামী সোহাগ এলিট স্কানিয়া শীতাতপ নিয়ন্ত্রিত পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস দুটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং কমপক্ষে ৫০ যাত্রী আহত হয়েছেন। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধুখালী, ফরিদপুর ও মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ