মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘ইয়াবা সম্রাট’ সেলিম গুলিতে নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jashorযশোরের বেনাপোল সীমান্তে সেলিম (৪০) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বত্তরা। নিহত সেলিম ‘ইয়াবা সম্রাট’ হিসেবে পরিচিত।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে বেনাপোল সীমান্তের সিড়কী বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।

সেলিম বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত সেলিম এলাকায় ইয়াবা সম্রাট হিসেবে পরিচিত। তার নামে বেনাপোল পোর্ট থানাসহ দেশের বিভিন্ন থানায় মাদকসহ এক ডজনেরও বেশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মামলা রয়েছে।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, খবর পেয়ে সেলিমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ