শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মাওলানা মানসুরুল হক খানের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

monsurul_haqu_khanইউসুফ বিন মুনীর: বৃহত্তর মোমেনশাহী'র আলেম উলামাদের অরাজনৈতিক, দ্বীনি সেবা মূলক ঐক্যবদ্ধ প্লাটপর্ম ‘ইত্তেফাকুল উলামা মোমেনশাহী’র কেন্দ্রীয় মহাসচিব, প্রখ্যাত আলেম, ইসলামী চিন্তাবিদ মাওলানা মানসুরুল হক খান আজ দুপুর ২টা ৪৫ মিনিটে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুর সময় মরহুমের বয়স হয়েছিল ৬২ বছর। ৯মাস আগে একটি ব্র্যান স্টোকের পর থেকে মরহুম গুরুতর অসুস্থতায় দিনাতিপাত করছিলেন। দফায় দফায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সুস্থতার জন্য। শেষপর্যন্ত গতপরশু অবস্থার চুড়ান্ত অবনতি দৃষ্টে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। পরে আজ (মঙ্গলবার) দুপুর ১:৪৫ মিনিটে মরহুম তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর এ মৃত্যুতে গভিরভাবে শোক প্রকাশ করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহ সহ দেশের ভিবিন্ন প্রান্তের মাদরাসা মসজিদ গুলোতে।

বিশেষভাবে শোক প্রকাশ করে রুহের মাগফিরাতের জন্য দোয়া করেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী'র কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাওলানা আব্দুর রহমান হাফেজ্জি, মাওলানা খালেদ সাইফুল্লাহ সা'দী, অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ, মুফতী শহিদুল্লাহ সরকার মুফতী মাহবুবুল্লাহ, মাওলানা মঞ্জুরুল হক, মাওলানা মাহফুজুর রহমান হুসাইনী ও মাওলানা শরিফুর রহমান প্রমুখসহ সকল শাখার নেতৃবৃন্দ ।

আরো শোক প্রকাশ করেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের প্রমুখ।

মরহুমের জীবদ্দশা জুড়ে কওমী মাদরাসা শিক্ষার সাথে যুক্ত ছিলেন। তিনি দুটি মাদরাসা'র প্রিন্সিপাল ও একটি মাদরাসার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।

ইত্তেফাকের কেন্দ্রীয় কমিটিতে সাধারণ সম্পাদক পদে বহুদিন যাবত সফল সংগঠক হিসেবে কাজ করে গেছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক ও অরাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থেকে দেশ ও মানুষের সেবা করে গেছেন আজীবন। এবং রাজনৈতিক ভাবে তিনি ছিলেন হাফেজ্জি হুজুর রহ. প্রতিষ্ঠিত খেলাফত মসলিসের কেন্দ্রীয় উপদেষ্টা।

তাঁর এ মৃত্যুতে তাই শোকের মাতমে ছেয়ে গেছে মোমেনশাহী'র আকাশ বাতাস। মরহুমের নামাজে জানাযা আগামিকাল বুধবার সকাল ১০টায় তাঁর নিজ গ্রাম মোমেনশাহী সদরের মাইজবাড়ী গ্রামে অনুষ্ঠিত হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ