মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

চরমোনাই বার্ষিক মাহফিল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

987আওয়ার ইসলাম : ঐতিহাসিক চরমোনাই বার্ষিক মাহফিল শুরু হয়েছে। চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহা. রেজাউল করীমের জুমার বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মাহফিলের কার্যক্রম শুরু হয়।

২৭ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিন ব্যাপী মাহফিলের সমাপ্তি হবে।

মাহফিলে অংশ নিতে ইতোমধ্যে লক্ষ লক্ষ মুসল্লি চরমোনাই ময়দানে উপস্থিত হয়েছে। মাহফিলে চরমোনাই পীর, তরিকার খলিফাগণসহ দেশ বিদেশের শীর্ষ স্থানীয় উলামায়ে কেরাম মূল্যবান আলোচনা পেশ করবেন।

মাহফিলের প্রস্তুতি সম্পর্কে স্বেচ্ছাসেবক কমিটি ও প্রস্তুতি কমিটির সদস্য আলহাজ্জ নাজিউদ্দিন বলেন, ‘আল্লাহর শোকর ইতোমধ্যে মাহফিলের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাহফিলের চারটি মাঠই মুসল্লিদের জন্য প্রস্তুত রয়েছে। এ বছর পানির ব্যবস্থা উন্নত হয়েছে ও টয়লেটের সংখ্যাও বাড়ানো হয়েছে।’

তিনি আরও জানান, ‘প্রতিবারের মতো এবারও অস্থায়ী হাসতাপাল স্থাপন করা হয়েছে। আর্থিক নিরাপত্তার জন্য ব্যাংকের শাখা খোলা হয়েছে। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি  র‌্যাব সদস্যদের নিয়োগ দেয়া হয়েছে।’

তিনি আগত মুসল্লিদেরকে নিরাপত্তা বাহিনী ও স্বেচ্ছাসেবক দলের সদস্যদের সহযোগিতা করার আহবান জানান।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ