শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ট্রাম্পের মুখে এবার মুসলিম বন্ধু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trump 2মুসলিমবিদ্বেষ ‘আপাতত’ দূরে সরিয়ে তাদেরকে বন্ধু বলে সম্বোধন করলেন ট্রাম্প। তিনি বলেছেন, আমরা বিশ্বের মুসলিম বন্ধুদের সঙ্গে একসঙ্গে কাজ করবো।

 মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে দেশটির ক্যাপিটল কমপ্লেক্সে কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট হিসেবে প্রথম বক্তৃতায় ট্রাম্প এমন প্রত্যয়ের কথা জানান।

ট্রাম্প বলেন, আমরা অবশ্যই আমেরিকান কোম্পানি ও শ্রমিকদের জন্য উপযুক্ত ক্ষেত্র তৈরি করবো।

ঐতিহাসিক ট্যাক্স সংস্কারে তার টিম কাজ করছে জানিয়ে ট্রাম্প বলেন, কোম্পানিগুলোর ওপর থেকে আমরা ট্যাক্সের হার কমাবো, যাতে তারা এবং যে কেউ যেখানে ইচ্ছে সেখানে কাজ করে উন্নতি লাভ করতে পারে।

মধ্যবিত্তদের জন্য বড় ধরনের ট্যাক্স ছাড় দেওয়ার কথাও জানান তিনি।

কংগ্রেসের প্রথম ভাষণে আমেরিকানদের জাতীয় চেতনা পুনর্জাগরণ করারও প্রতিশ্রুতি দেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের ৪৫তম এ প্রেসিডেন্ট বলেন, আশাবাদের নতুন ঢেয় অসম্ভব স্বপ্নের জয়গা দখল করে নিচ্ছে। আমেরিকান মহানুভবতার নতুন অধ্যয় এখন উন্মুক্ত।

 

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ