শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

স্টার জলসা দেখতে না পেরে আবারও স্কুলছাত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

STAR_JALSAভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা দেখতে না দেয়ায় ফরিদপুরের ভাঙ্গায় মমিতা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

সে এম এ ওয়াজেদ নিম্মমাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। শনিবার গভীর রাতে উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনার গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রবিবার সকালে ভাঙ্গা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

থানার এসআই নজরুল ইসলাম বলেন, গত রাতে মেয়েটি পড়ালেখা ফাঁকি দিয়ে স্টার জলসা সিরিয়াল দেখায় বাবা-মা তাকে বকা দেন এবং আর কখনো সিরিয়ালটি দেখতে নিষেধ করেন। এতে অভিমান করে গভীর রাতে মেয়েটি বাড়ির পাশে ছফেদা গাছের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। রাতে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয়রা তার ঝুলন্ত লাশ গাছের সাথে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মেয়েটির বাবা-মায়ের কাছে হস্তান্তর করে।

এর আগে ২০১৪ সালের ৭ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় স্টার জলসাসহ ভারতীয় তিনটি চ্যানেলের বিরুদ্ধে একটি রিট দায়ের করেন। কিন্তু সেই রিট আদালতে খারিজ হয়ে যায়।

সেই রিট আবেদনে বলা হয়েছিল, স্টার প্লাস, স্টার জলসা এবং জি বাংলা ভারতীয় চ্যানেল তিনটিতে এমন সব অনুষ্ঠান প্রচারিত হয় যা বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এগুলো বাংলাদেশে নেতিবাচক প্রভাব ফেলছে।

গত বছরের এক জরিপ অনুযায়ী বাংলাদেশে নারীদের ৯০ শতাংশ টেলিভিশন দেখেন, কিন্তু এদের ৬০ শতাংশই দেখেন স্টার জলসা।

 এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ