মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ওসমানীনগরে তিন পদেই ধানের শীষ বিজয়ী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dhaner_shishইমদাদ ফয়েজী: নবগঠিত ওসমানীনগর উপজেলা নির্বাচন আজ ৬ মার্চ সম্পন্ন হয়েছে। প্রথম নির্বাচন হলেও ভোটকেন্দ্রগুলো ছিল নিরুত্তাপ।

দিনভর বিভিন্ন সেন্টার ঘুরে কোথাও সরব উপস্থিতি পরিলক্ষিত হয়নি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি।

বিকাল ৪ টার পর শুরু হয় ভোট গণনা। সর্বশেষ তথ্য অনুযায়ী চেয়ারম্যান পদে ধানের শীষ প্রতীকে ২০৭০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনিত প্রার্থী মইনুল হক চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দী, সিলেট জেলা ছাত্রলীগ এর সাবেক সভাপতি, আখতারুজ্জামান চৌধুরী জগলু ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৮০০০ ভোট। নৌকা প্রতীকে আতাউর রহমান পেয়েছেন ১০০০০ হাজার ভোট।

ভাইস চেয়ারম্যান পদে ধানের শীষ প্রতীকে ৩২৮০০ ভোট পেয়ে বিজয় পেয়েছেন বিএনপি মনোনিত প্রার্থী, উপজেলা বিএনপির যুগ্মসম্পাদক গয়াছ মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস খান তালা প্রতীকে পেয়েছেন ২১১৬৭ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ধানের শীষ প্রতীকে ২৫০০০ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন মুসলিমা আক্তার চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দী মুক্তা পারভিন নৌকা প্রতীকে পেয়েছেন ১৬০৬০ ভোট।

এআর