শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

পুলিশি বাধায় নেত্রকোনায় হেফাজতের মিছিল পণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hefajot13যাকারিয়া আকন্দ নেত্রকোণা থেকে: সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রীকমূর্তি অপসারণের দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা জেলা হেফাজতে ইসলামের উদ্যোগে শুক্রবার (১০ মার্চ) বাদ জুমা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পুলিশের বাধার মুখে মিছিল অনুষ্ঠিত হয়নি। সমাবেশের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি হয়।

জেলা হেফাজতে ইসলামের সভাপতি আল্লামা তাহের কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা মাজহারুল ইসলাম, মুফতি আব্দুল বারী, হাফেজ দেলোয়ার হুসাইন সহ জেলার শীর্ষ উলামা মাশায়েখবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে ৯২ ভাগ মুসলমানের দেশে সুপ্রিমকোর্ট -এর সামনে গ্রীকমূর্তি স্থাপনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে এই মূর্তি অপসারণ করতে হবে। সরকার যদি দেশের ইসলামপন্থীদের দাবি পূরণ করতে ব্যর্থ হয় তাহলে ভুল করবে। এই গ্রীকমূর্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে না। এ দেশের মুক্তিযুদ্ধের মূল চেতনা হচ্ছে ইসলাম।

তারা আরো বলেন, যারা দেশকে অস্থির করে তুলতে চায়, তারাই দেশে একেরপর এক ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে যাচ্ছে। তাই দেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নিতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

আরো পড়ুন

চট্টগ্রামে হেফাজতের মিছিল; ঢাকায় পুলিশের বাধা

সিলেট ও ব্রাক্ষণবাড়ীয়ায় হেফাজতের বিক্ষোভ মিছিল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ