মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গ্যাসের মূল্য বৃদ্ধি জনগাণের প্রতি জুলুম: ইসলামী আন্দোলন বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

islami andolonআওয়ার ইসলাম : দফায় দফায় গ্যাসের মূল্য বৃদ্ধি করে জনগণের জীবন-যাত্রাকে বিপর্যস্ত করে তুলছে সরকার। দূর্নীতি, দুঃশ্বাসন ও কায়েমি স্বার্থবাদের কারণে মধ্য ও নিম্নবিত্ত মানুষের স্বাভাবিক জীবনধারণ যেখানে কষ্টকর, সেখানে বছরে দুবার গ্যাসের মূল্য বৃদ্ধি জুলুম ছাড়া আর কিছুই না।

আজ রবিবার বিকাল ৪ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে পল্টনস্থ নগর কার্যালয়ে আয়োজিত এক প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।

তারা আরও বলেন, একই অর্থবছরে দুবার গ্যাসের মূল্য বৃদ্ধি এটা কোন ভাবেই মানা যায় না। কারণ বাংলাদেশ এনার্জি রেগুলেটারি কমিশন আইনের ৩৪ ধারায় বলা হয়েছে, কমিশন কর্তৃক নির্ধারিত ট্যারিফ কোন অর্থবছরে একবারের বেশি পরিবর্তন করা যাবে না, যদি না জ্বালানি মূল্যের পরিবর্তনসহ অন্য কোন পরিবর্তন ঘটে। কোন ধরণের পরিবর্তন ছাড়াই সরকার একই বছরে দু’দফা গ্যাসের মূল্য বৃদ্ধি করতে যাচ্ছে। যা আদৌ দেশবাসী মানবে না।

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী কাল ১৩ মার্চ জ্বালানী মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান অনুষ্ঠান সফল করার জন্য প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন নগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

সভায় আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, সেক্রেটারী মুহাম্মাদ মোশারফ হোসেন, জয়েন্ট সেক্রেটারী সাবেক ছাত্র নেতা আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান, মুফতী মাছউদুর রহমান, প্রকৌশলী মুহাম্মাদ গিয়াস উদ্দিন, ডাঃ মজিবুর রহমান প্রমুখ।

নেতৃবৃন্দ গ্যাসের মূল্য অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে আগামী ১৩ মার্চ’১৭ইং সোমবার সকাল ১০টায় বাইতুল মুকাররম উত্তর গেইট থেকে জ্বালানী মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান কর্মসূচী সফল করার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ