মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জনগণের স্বার্থে কাজ করতে হবে ছাত্রদের: ছাত্র জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

8523আওয়ার ইসলাম : ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর নেতৃবৃন্দ বলেন- সৎ সাহসিকতার সাথে স্বার্থান্বেষী অপশক্তির মোকাবিলা করে ইসলাম, দেশ ও জনগণের স্বার্থে মহানগর ছাত্র জমিয়তের প্রতিটি কর্মীকে কাজ করতে হবে। স্বার্থান্বেষী কিছু কুচক্রী মহলের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে মহানগরীর সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে এগিয়ে যেতে হবে।

গতকাল শনিবার ১১ মার্চ বাদ মাগরিব ধোপাদিঘীরপাড়স্থ আল-ফালাহ টাওয়ারের জমিয়ত অফিসে সিলেট মহানগর ছাত্র জমিয়তের এক জরুরি বৈঠকে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।

সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা বাহাউদ্দীন বাহার এর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক হুসাইন আহমদ এর পরিচালনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। অন্যান্যদেরর মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র সহসভাপতি হাফিজ শিব্বির আহমদ রাজী, সহ সভাপতি আবু খায়ের, সাংগঠনিক সম্পাদক হাফিজ মানসূর বিন সালেহ, সাহিত্য সম্পাদক আতিকুর রাহমান নগরী, কলেজ ভার্সিটি বিষয়ক সম্পাদক হাফিজ হাবিবুর রাহমান, প্রচার সম্পাদক হাফিজ আব্দুল করীম হেলালী, দেলোয়ার হুসাইন ইমরান, সমাজসেবা সম্পাদক আবু বকর সিদ্দীক, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, সাজ্জাদ হুসাইন রুম্মান প্রমুখ। বৈঠকে মহানগরীর কার্যক্রম জোরদার করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ