মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

কুমিল্লায় কুরআন অবমাননার ঘটনায় ওসির সঙ্গে আলেমদের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kumilla4আওয়ার ইসলাম: দাউদকান্দি মডেল থানায় ১নং সুন্দলপুর মডেল ইউনিয়নের ভাগলপুর গ্রামের আব্দুল হাকিম ফরিদুন্নেছা মাইজভান্ডারী ফোরকানিয়া মক্তবে কুরআনে মলমূত্র ত্যাগ করার ঘটনায় দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সঙ্গে স্থানীয় আলেমদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ধর্মীয় দাঙ্গা এড়াতে আবেগতাড়িত না হয়ে শান্তিপূর্ণ উদ্যোগ গ্রহণ করার জন্য আলেমদের আহ্বান জানান ওসি মিজানুর রহমান।

তিনি বলেন, কুরআন অবমাননার এ ঘটনায় আমি মর্মাহত। প্রকৃত অপরাধীকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য আমার টিম সর্বাত্মক চেষ্টা করছে। ঘটনার তদন্তের স্বার্থে আমি আপনাদের সার্বিক সহযোগিতা ও ধর্মীয় সহিঞ্চুতা কামনা করছি।

আগামীকাল শুক্রবার দাউদকান্দি বড় মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের সামনে এ ঘটনার তদন্তের প্রতিবেদন পেশ করবেন বলে সভায় প্রতিশ্রুতি দিয়েছেন ওসি মিজানুর রহমান।

এদিকে জঘন্য এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বাদ জুমা প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিলের উদ্যোগ নিয়েছেন স্থানীয় আলেমরা। ওসি মিজানুর রহমান আলেমদের অনুরোধ করলে আলেমরা বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে এবং প্রশাসনের ঢিলেঢালা মনোভাব প্রকাশ পেলে আলেমরা ধর্মপ্রাণ সাধারণ মানুষকে নিয়ে এর প্রতিবাদে কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাওলানা মকবুল এলাহি, মাওলানা আবু ইউসূফ মুন্সী, মুফতি দিদার শফিক, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা নাছির উদ্দীন, মোবারক হোসেন, দুলাল চেয়ারম্যান, এসআই রনজন, এসআই আসাদ প্রমুখ।

আরআর

কুমিল্লায় পবিত্র কুরআনের অবমাননা; ক্ষোভে ফুঁসছে জনতা

হোলি উৎসবে তরুণীকে ধর্ষণের পর খুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ