মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মারকাজুত তাহফিজের কুরআর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Image may contain: 7 people, people sitting and beard

হিফজুল কুরআনের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার উদ্যোগে দেশব্যাপী অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতার ফাইনাল আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে। এতে শীর্ষস্থানীয় আলেম ওলামা ও লেখক সাংবাদিকগণ উপস্থিত থাকবেন।

গত ১৬ মার্চ সাভারে ১ম অডিশনের মাধ্যমে শুরু হয়েছিল হিফজুল কুরআন প্রতিযোগিতা। প্রতিযোগিতার ১ম পুরস্কার হিসেবে রয়েছে স্বর্ণপদক, ২য় রৌপ্যপদক, ৩য় কম্পিউটার এবং ৪র্থ থেকে ১০ম পর্যন্ত রয়েছে অ্যাওয়ার্ড ও সনদ।

মারকাজুত তাহফিজের হলরুমে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ কারী আবদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের প্রশিক্ষক ও মারকাজুত তাহফিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরী।

এর আগে ঢাকার বাইরে ১০ টি জেলায় অডিশন সম্পন্ন হয়েছে। যারা ইয়েসকার্ড পেয়েছেন সবাইকে নিয়ে কাল ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে কুরআন প্রেমী সব মানুষকে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন বিশ্বমানের হাফেজ তৈরির কারিগর হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরী।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ