মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বেগমগঞ্জ পাইলট স্কুলে ইশা ছাত্র আন্দোলনের দাওয়াতি সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ছাত্র সমাজের তৃণমূলে ইসলামের মর্মবাণী গেঁথে দেওয়ার লক্ষ্যে ঘোষিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের দাওয়াতি পক্ষকে সামনে রেখে চলছে দেশব্যাপী প্রতিষ্ঠান ভিত্তিক দাওয়াতি সভা ও সদস্য সংগ্রহ কর্মশালা।

তারই ধারাবাহিকতায় আজ সকাল ৯ ঘটিকায় নোয়াখালী জেলা (উত্তর) শাখাধীন বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে সংগঠনের দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়।

ইশা ছাত্র আন্দোলন চৌমুহনী পৌর সভাপতি মুহাম্মদ উসমান গনীর সভাপতিত্বে অনুষ্ঠিত দাওয়াতি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সভাপতি এইচ এম সাখাওয়াত উল্লাহ।

দ্রুত মূর্তি সরাতে চরমোনাই পীরের আল্টিমেটাম

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ পশ্চিমের সভাপতি মুহাম্মদ ইবরাহিম, চৌমুহনী পৌর সহ-সভাপতি আতাউল্লাহ,সাধারণ সম্পাদক উসমান গনী প্রমুখ।

দাওয়াতি সভায় প্রধান অতিথি ছাত্রদেরকে জীবনের টার্গেট নির্ধারণ ও স্বকীয়তা ধারণ করার প্রতি গুরুত্বারোপ করেন।বল্গাহীন স্রোতে ভেসে জীবন বিনষ্ট করার পরিবর্তে মহাপ্রভু আল্লাহর সমীপে নিজেকে সমর্পন করার ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় শিক্ষাঙ্গনের অস্থিরতা ও চলমান সমাজ ব্যবস্থার অসঙ্গতিগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করে তা নির্মূলের জন্য আদর্শিক সংগঠন ইশা ছাত্র আন্দোলনে শামিল হওয়ার আহবান জানান। সভায় নবীন ছাত্র বন্ধুদের সংগঠনের পরিচিতি ও স্টিকার বিতরণ করা হয়।

-এআরকে

কওমি স্বীকৃতি ও মূর্তি সরানোর ঘোষণায় প্রধানমন্ত্রীকে চরমোনাই পীরের অভিনন্দন