শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

ব্যানার ধরার লোক নেই ছাত্রসেনার মানববন্ধনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কওমি মাদরাসা সনদের সরকারি সীকৃতি বাতিলের দাবিতে বাংলাদেশ ইসলাম ছাত্রসেনা মানববন্ধনের আয়োজন করেছিল জাতীয় প্রেসক্লাবের সামনে। তবে সে মানববন্ধনে সারা দেয়নি নিজ দলের কর্মীরাই। এমনকি মনববন্ধনে অর্ধেক ব্যানার ছিল ফাকা।

গত ১১ এপ্রিল কওমি মাদরাসা সনদের সরকারি স্বীকৃতি ঘোষণার পরদিন আহলে সুন্নাত নামের একটি দল আন্দোলনের ঘোষণা দেয়। তারা উদ্ভট কিছু দাবি পেশ করে কওমি সনদের স্বীকৃতি বাতিলের দাবি জানায়। একই সঙ্গে আন্দোলনেরও ঘোষণা দেয় তারা।এরই ধারাবাহিকতায় সুন্নিপন্থী সংগঠন ইসলামী ছাত্রসেনা মানববন্ধনের আয়োজন করে।

Image may contain: 1 person, outdoor

ছাত্রসেনার উদ্যোগে আয়োজিত মাববন্ধনের এমন ফাঁকা ব্যানার নিয়ে ফেসবুকে হাস্যরস শুরু হয়েছে। সমালোচনা করছেন নিজ দলের কর্মীরাও। বলছেন দেশের হাজারও সমস্যা রেখে ইসলামি ইস্যুর বিরোধিতা করে নিজেদের হাসির পাত্র করছেন কিছু  কর্মী।

Image may contain: one or more people and outdoor

দলটি ১৯৮০ সালের ২১ জানুয়ারি ‘কুরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য’ প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ সময় পাড় করলেও দলাদলি ছাড়া এ পর্যন্ত ভালো কোনো কাজ দেখাতে পারেনি তারা। দেশের জাতীয় কোনো সমস্যায়ও তাদের দেখা যায় না রাজপথে। হঠাৎ করে কওমি ইস্যুতে কেন এত বিরোধিতা সেটি নিয়ে টানাপোড়েন আছে নিজেদের ভেতরই।

কওমি সনদের স্বীকৃতি বাতিল বিষয়ে আওয়ার ইসলামকে যা বললো সুন্নী জামাত

কওমির স্বীকৃতি বাতিলের দাবিতে আহলে সুন্নাতের মিছিল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ