মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

এবার ফেসবুক পরিচয়ের সুত্র ধরে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দুই বাক প্রতিবন্ধি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবার ফেসবুক পরিচয়ের সুত্র দরে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দুই বাক প্রতিবন্ধি। ঘটনাটি ঘটেছে সিলেটের মৌলভীবাজারে।

সবাইকে অবাক করেছে লন্ডনপ্রবাসী বাক প্রতিবন্ধী সিরাজ আহমেদ ও বাংলাদেশি বাকপ্রতিবন্ধী ফাবিহা খানম পান্নার নির্বাক প্রেম কাহিনী। জানা গেছে, বাংলাদেশি বংশোদ্ভূত মৌলভীবাজার সদর উপজেলার লন্ডনপ্রবাসী সিরাজ আহমদ একজন বাক প্রতিবন্ধী। ফেসবুকের মাধ্যমে তার সাথে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ এলাকার বড় পিরিজপুর গ্রামের মৃত মুহিবউদ্দিনের তৃতীয় মেয়ে বাক প্রতিবন্ধী ফাবিহা খানম পান্নার পরিচয় হয়। দুই বছর সময়ের ব্যবধানে পরিচয় প্রেমে রূপ নেয়। প্রেমের পরিণতিকে স্থায়ী রূপ দিতে তারা প্রণয়ে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেয়।

সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে লন্ডন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন সিরাজ আহমদ। অভিভাবকদের মাধ্যমে সিরাজ ও পান্নার বিয়ের দিন হয়েছে ২১ এপ্রিল (শুক্রবার)। নির্বাক সিরাজ ও পান্না প্রেমের কাহিনী ও বিয়ে এখন এলাকার মানুষের মাঝে কৌতূহল সৃষ্টি করেছে। জানা গেছে সিরাজ আহমেদ সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উলুয়াইল গ্রামের মৃত হাজী মখলিছুর রহমানের ছেলে। সে গত ১৩ এপ্রিল লন্ডন থেকে মা ও ছোট ভাইকে নিয়ে দেশে এসেছে।

[ভালোবাসার টানে এবার ব্রাজিল তরুণী রাজবাড়ীতে]

[এক রশিতে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা]

 

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ