মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ঝিনাইদহে জঙ্গি আস্তানার সন্ধান, ঘিরে রেখেছে পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘জঙ্গি আস্তানা’র সন্দেহে ঝিনাইদহের সদর উপজেলার উড়াহাটি গ্রামের একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরের পর থেকে বাড়িটি ঘিরে রাখা হয়।

এ বিষয়টি নিশ্চিত করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের ডিসি মহিবুল ইসলাম খান জানান, পোড়াহাটি এলাকায় একটি বাড়িতে জঙ্গি আস্তানা রয়েছে- এমন খবরে দুপুরের পর থেকে বাড়িটি ঘিরে রেখেছে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা।

তিনি আরো জানান, ওই বাড়িতে প্রেসার কুকার বোমা রয়েছে বলে তাদের কাছে তথ্য আছে। তবে বাড়িটির ভেতরে কোনো জঙ্গি অবস্থান করছে কি-না সে বিষয়ে তারা এখনও নিশ্চিত নন।

পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এ ঘটনার সত্যতা স্বীকার করে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ কালের কণ্ঠকে বলেন, সম্পূর্ণ বাড়িটি ঘিরে রাখা হয়েছে। অপারেশন চালানো হবে।

এদিকে এ ঘটনার পর গ্রামের মোড়ে মোড়ে ঢাকা থেকে সোয়াট, র‍্যাব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। সাদা পোশাকে অনেককে দেখা গেছে।

শুধু প্রচার পেতেই সনু নিগমের এতো কাণ্ড!