শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

হাওড়ে ৫০ মেট্রিক টন মাছ মরে গেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুনামগঞ্জের হাওড়গুলোতে বন্যার কারণে ৫০ মেট্রিক টন মাছ মরে গেছে বলে জানিয়েছেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দ মেহেদী হাসান বলেন, অকাল বন্যায় ধান পচে গ্যাস সৃষ্টি হওয়ার কারণে মাছের এ মড়ক হয়েছে।

শুক্রবার সুনামগঞ্জের মাটিয়ান হাওর, শনির হাওর, করচার হাওর, টাঙ্গুয়ার হাওর পরির্দশন শেষে সন্ধ্যায় সার্কিট হাউজে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সৈয়দ মেহেদী বলেন, “শুক্রবার দিনভর আমাদের একটি প্রতিনিধি দল সুনামগঞ্জের হাওড়গুলো পরিদর্শনের পাশাপাশি কৃষকদের সঙ্গে কথা বলেছেন। একই সঙ্গে আমরা পানির গুণাগুণ পরীক্ষা করেছি। হাওড়ে তলিয়ে যাওয়া ধান পচে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয়ে এসব মাছ মারা গেছে। টানা বৃষ্টিপাত হলেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।”

 

মাছ মাংসের প্রয়োজন পূরণ করতে এটি খান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ