শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

জঙ্গি হামলার পরই গ্রেফতার কাশ্মীরের নেত্রী আয়েশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জননিরাপত্তা আইনে ফের গ্রেফতার হয়েছেন কাশ্মীর উপত্যকার বিচ্ছিন্নতাবাদী নেত্রী আয়েশা আনদ্রাবি। বার বার পাকিস্তানের পতাকা হাতে তুলে নিয়ে বিতর্কে জড়িয়েছেন এই বিচ্ছিন্নতাবাদী নেত্রী। বৃহস্পতিবার কুপওয়ারার সেনা ছাউনিতে জঙ্গি হামলা হয়েছে। তার পরেই গ্রেফতার করা হয়েছে আয়েশা আনদ্রাবিকে।

দুখতরান এ মিল্লাত (Dukhtaran-e-Millat) নামে একটি পাকিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী সংগঠনের প্রধান আয়েশা। হিজবুল মুজাহিদিন বিচ্ছিন্নতাবাদী কমান্ডার বুরহান ওয়ানির নিহতের পর তীব্র ভারত বিরোধী অবস্থান নিয়েছিলেন আয়েশা। তখনও তাকে গ্রেফতার করেছিল জম্মু-কাশ্মীর পুলিশ।

উপত্যকায় ক্রমাগত বেড়ে চলা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে আলোচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গেও আলোচনা করতে আগ্রহী পিডিপি নেত্রী তথা জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী।

এসবের মাঝেই বিচ্ছিন্নতাবাদী নেত্রী আয়েশা আনদ্রাবিকে গ্রেফতারের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়াতে পারে বলে আশঙ্কা। যদিও কুপওয়ারা সেনা ছাউনিতে জঙ্গি হামলার পর রাজ্যে জারি হয়েছে আরও কড়া সতর্কতা।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

আদ-দ্বীন আন নাসিহাহ: মুক্তিযুদ্ধ ও ইসলামপন্থার সংকট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ