শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

জান্নাতুল বাকিতে মাওলানা আশরাফ আলী রহ. এর দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রিয় নবীর প্রিয় শহর মদিনার জান্নাতুল বাকিতে সমাহিত হলেন ঢাকার জামিয়া রাহমানিয়ার প্রবিণ উস্তাদ মাওলানা আশরাফ আলী রহ.

গতকাল আসরের নামাজের পর মসজিদে নববীতে জানাযা শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়।

জামিয়া  রাহমানিয়ার প্রবিণ উস্তাদ মাওলানা আশরাফ আলী রহ. ছিলেন নিরলস ও নিরহংকার মানুষের উজ্জল প্রতিচ্ছবি। ভাবসর্বস্য এই জগতের একেবারে সাদাসিদা মনের এ মানুষটি শেষ ঠিকানা হিসেবে পেলেন খলিফাতুর রসূল সা: হযরত ওসমান গনী রা: এর মাকবারা সংলগ্ন পবিত্র মাটি।

জান্নাতুল বাকির অমলিন পরশ পেলেন মাওলানা আশরাফ আলী রহ. । দুনিয়াতে তার অনেক অপ্রাপ্তি ছিল। ছিল কাছের মানুষদের পক্ষ থেকে নিদারুন অবহেলা আর অবজ্ঞা। কিন্তু আজ! আজ তিনি যা পেয়েছেন তা দুনিয়ার সকল অপ্রাপ্তিকে পুষিয়ে দিয়েছে। রাহমাতুল্লিল আলামিনের প্রতিবেশি হতে পারা সে যে কত সৌভাগ্যের বিষয় তা কল্পনার অতীত !

উল্লেখ্য জামিয়া রাহমানিয়ার প্রবিণ উস্তাদ মাওলানা আশরাফ আলী রহ. ওমরা পলনরত অবস্থায় গত  ২৫ এপ্রিল মদিনায় ইন্তেকাল করেন। মসজিদে নববীতে জানাযা শেষে গতকাল জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়।

জামিয়া রাহমানিয়ার প্রবীন শিক্ষকের ইন্তেকাল

মাওলানা আশরাফ আলী’র ইন্তেকালে শোক

এসএস/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ