শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

আফগানিস্তানে আবার যুদ্ধ ঘোষণা করল তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গতকাল শুক্রবার আফগানিস্তানে আবারও ‘স্প্রিং অফেনসিভ’ (বসন্তের যুদ্ধ) ঘোষণা করেছে তালেবান ৷ এই যুদ্ধে আফগান সেনাবাহিনী ও ন্যাটো সৈন্যদের উপর ভয়ানক হামলা চালানো হবে বলে ঘোষণা করেছে তালেবান৷ জঙ্গিগোষ্ঠীটি এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন মনসৌরি’৷ ২০১৬ সালে মার্কিন ড্রোন হানায় মৃত তালেবান  নেতা মনসৌরির নাম এই অভিযানের নামকরণ হয়েছে বলে জানিয়েছে তারা৷

তালেবান জানিয়েছে, এই অপারেশনের মূল উদ্দেশ্য হচ্ছে আফগানিস্তানে থাকা ন্যাটো ও বিদেশি সৈন্যদের উপর হামলা চালানো৷ তাদের সামরিক ও কৌশলগত ভাবে বিপর্যস্ত করা৷ এবং এর জন্য গেরিলা যুদ্ধও চালানো হবে৷ শেষ বিদেশি সৈন্য থাকা পর্যন্ত এই যুদ্ধ চলবে বলে ঘোষণা দিয়েছে তালেবান৷

আত্মঘাতী হামলা চালিয়ে শত্রুদের উড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি দিয়েছে তারা৷ আফগান সেনাবাহিনী ও পুলিশের মধ্যে লুকিয়ে থাকা তালেবান জঙ্গিরা প্রয়োজনে এমন হামলা চালাবে বলেও জানিয়েছে ওই জঙ্গিগোষ্ঠী৷

উল্লেখ্য, ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন হামলার পর থেকেই আফগান নিরাপত্তারক্ষীদের মধ্যে অনেকেই তালিবানকে গোপনে সমর্থন জানিয়েছে৷ সেনাঘাঁটি ও পুলিশের উপর আত্মঘাতী হামলা চালানোর পিছনেও রয়েছে ওই সমর্থকরা৷

প্রসঙ্গত, চলতি মাসেই আফগানিস্তানের মাজার-ই-শরিফ শহরের একটি সেনাঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছিল তালেবান৷ ওই হামলায় মৃত্যু হয় ১৫০ আফগান সৈন্যের৷ হামলার সময় ওই সেনাঘাঁটিতে ছিলেন বেশ কয়েকজন ন্যাটো উপদেষ্টা৷ জঙ্গিদের বিরুদ্ধে আফগান সৈনিকদের প্রশিক্ষণ দেওয়ার কাজে তাদের নিযুক্ত করা হয়েছিল৷ এই মুহূর্তে আফগানিস্তান তালেবান ও ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করছে প্রায় ৮,৪০০ মার্কিন সৈন্য ও ৫০০০ ন্যাটো সৈন্য৷  সূত্র : সংবাদ প্রতিদিন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ