শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

চট্টগ্রামে গাড়ি উল্টে ১৩ পুলিশ আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামে শিল্পাঞ্চল পুলিশ বহনকারী একটি পিকআপ ভ্যান উল্টে ১৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী টোল রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে গাড়িতে থাকা পুলিশ সদস্যদের কারো মাথা ফেটে গুরুতর জখম হয়, কারও হাত ভেঙে যায়।

খবর পেয়ে পুলিশ লাইনের একটি গাড়ি গিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে।

শিল্পাঞ্চল পুলিশের সিনিয়র এএসপি সোহেল রানা যুগান্তরকে বলেন, রাঙ্গামাটির বেতবুনিয়ায় বাত্সরিক কুচকাওয়াজে যোগ দিতে গিয়েছিলেন শিল্পাঞ্চল পুলিশের সদস্যরা। কুচকাওয়াজ শেষে ১২ পুলিশ সদস্যকে নিয়ে গাড়িটি ফৌজদারহাট বাইপাস সড়ক হয়ে ইপিজেডে শিল্পাঞ্চল পুলিশ কার্যালয়ে যাচ্ছিল।

তিনি জানান, দক্ষিণ কাট্টলী ফইল্যাতলী বাজার সংযোগ সড়ক অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে পিকআপ ভ্যানটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে উল্টে যায়।

চালকসহ ১৩ পুলিশ সদস্যকে উদ্ধার করে চমেক হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে জানান এএসপি সোহেল রানা।

স্ত্রীর করা মামলায় কারাগারে পুলিশ অফিসার স্বামী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ