মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

মাদরাসা ছাত্র অপহরণের প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পিরোজপুরের মঠবাড়িয়ায় আবু কাশেম (৮) নামের এক মাদ্রাসা ছাত্রকে অপহরণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে করেছেন ওই মাদ্রাসার  শিক্ষক ও শিক্ষার্থীরা। আজ সোমবার উপজেলার সাপলেজা বাবুরহাট নুরানী ক্যাডেট হাফেজী মাদ্রাসার সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা  হয়।

মাদ্রাসা ছাত্র আবু কাশেমকে অপর এক মাদ্রাসার প্রধান শিক্ষক অপহরণ করেছেন বলে অভিযোগ এনে তার বিচার দাবি করা হয়। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মাদ্রাসার প্রধান শিক্ষক মো. বাকি বিল্লাহ্, ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক বেল্লাল কাজী, সদস্য মো. ইব্রাহীম হোসেন, শিক্ষক এনামুল হক প্রমুখ।

কওমিজোট: বিরোধী দল হওয়া কী সম্ভব?

অপহরণকারী মাওলানা ইয়াছিনের বিচার দাবি করে বক্তারা অভিযোগ করেন, সাপলেজা ইউনিয়নের খেতাছিরা গ্রামের জেলে নাসির মোল্লার হাফেজি পড়ুয়া ছেলে আবু কাশেম  গত  ২ মে মাহফিল শোনার জন্য খেতাছিরা হাজী জয়নাল আবেদীন নুরানী কওমি মাদ্রাসায় যায়। এ সময় ওই মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ইয়াছিন আবু কাশেমকে অপহরণ করেন। অনেক খোঁজাখুঁজি করে গত  ৫ মে পার্শ্ববর্তী হাজীগঞ্জ গ্রামের জনৈক আব্দুল মালেকের বাড়ি থেকে কাশেমকে গভীর রাতে উদ্ধার করা হয়।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ