শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

স্ট্রোক করে হাসপাতালে মাওলানা আবুল ফাতাহ; ডাক্তারের পর্যবেক্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবিদ আনজুম: বিশিষ্ট আলেমে দীন, লেখক ও মুহাদ্দিস মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার ডান হাত ও ডান পা কাজ করছে না বলে জানা যায়। বর্তমানে তিনি ডাক্তারের নিবির পর্যবেক্ষণে রয়েছেন।

মঙ্গলবার সকালে হঠাৎ করেই তিনি স্ট্রোক করেন। এসময় তাকে মগবাজারের নিউরোলজী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন।

মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়ার ছোট ভাই লালবাগ মাদরাসার মুহাদ্দিস মুফতি মুহাম্মদ তৈয়ব আওয়ার ইসলামকে বলেন, দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ। তবে সাম্প্রতিক সময়গুলোতে তিনি স্বাভাবিকভাবে চলাচল ও অন্যান্য কাজ করতে পারছিলেন। আজ হঠাৎ করেই স্ট্রোক হলো।

তিনি বলেন, মগবাজারের নিউরোলজী হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। তার ডান হাত ও ডান পা কাজ করছে না। ডাক্তার কিছুটা আশঙ্কার কথাও জানিয়েছেন।

দ্রুত অবস্থার উন্নতি না হলে মাওলানা আবুল ফাতাহ ইয়াহইয়াকে আইসিইউতে নেয়া লাগতে পারে বলেও ডাক্তার বলেছেন।

মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া মালিবাগ জামিয়া শরইয়্যার মুহাদ্দিস। বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের যুগ্ম মহাসচিব এবং বাড্ডার এক মসজিদের খতীব। তার লিখিত বই বেফাকের পাঠ্য। ইসলামের খেদমতে তার অবদান ও ভূমিকা অসামান্য।

তার অসুস্থতায় হাজারও শিক্ষার্থীর মধ্যে নেমে এসছে বিষাদ। সুস্থতার জন্য আন্তরিক দোয়া কামনা করেছেন তারা।

মুসলিম দেশগুলোকে খণ্ডবিখণ্ড করার ভয়াবহ ষড়যন্ত্র চলছে

কাজী মু’তাসিম বিল্লাহ স্মারকগ্রন্থ প্রকাশ করলো মালিবাগ জামিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ