শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

ট্রাম্পের কবিতা সমগ্র প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কবিতাসমগ্র প্রকাশ করেছেন নরওযের এক নাগরিক। বইটির নাম দেয়া হয়েছে 'কবিতাকে আবার মহান করো। '

গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের স্লোগান ছিল 'আমেরিকাকে আবার মহান করো'। সেটির সঙ্গে মিলিয়েই এমন নাম করা হয়েছে।

ক্রিস ফেল্ট নামের নরওয়ের এক নাগরিক নানা সময় বক্তৃতা-বিবৃতি-সাক্ষাৎকারে ট্রাম্পের বেফাঁস ও মজার মন্তব্য নিয়ে বইটি বের করেছেন।

বইটি সম্পর্কে ক্রিস ফেল্ট বলেছেন, ট্রাম্প যা বলেন তার মান কবিতা ও ফিকশনের কাছাকাছি। বাস্তবতার সঙ্গে খুব কমই তার সম্পর্ক আছে। সেজন্যই তিনি এ বই বের করেছেন।

বইটিতে ট্রাম্পের যেসব উক্তি সংকলন করা হয়েছে তার মধ্যে আছে,

'আমার শব্দজ্ঞান আছে... আমার দখলে সেরা শব্দগুলোই আছে। '

'আমি বলেছিলাম
যদি ইভাঙ্কা
আমার মেয়ে না হতো,
সম্ভবত
আমি তার সঙ্গে প্রেম করতাম। '

প্রথম সংস্করণে বইটির ২০০০ কপি বেরিয়েছে। তার এক কপি ট্রাম্পকেও পাঠানো হয়েছে।

ট্রাম্পের হাতে বিশ্ব রাজনীতির যে সাত পরিবর্তন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ