মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড; নিয়ন্ত্রণে ৪ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় পাটের গুদামে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

রবিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার শীতলক্ষ্যায় এলাকায় কুমুদিনি পাটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের ১৮-নং ওয়ার্ডের কাউন্সিলর কবির হোসেন জানান, সকাল পৌনে ৯টার দিকে শীতলক্ষ্যায় এলাকায় কুমুদিনি পাটের গুদামে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানো চেষ্টা চালায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়।

মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ এলাকা থেকে ফায়ার সাভির্সের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান কাউন্সিলর কবির হোসেন।

বজ্রপাতের পর গাছে আগুন!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ