শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

হিজাব না খোলায় ব্যাংক থেকে যেভাবে বের করে দেয়া হলো মুসলিম নারীকে (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আওয়ার ইসলাম : হিজাব পরে থাকায় এক মুসলিম মহিলাকে আমেরিকার এক ব্যাংক থেকে বের করে দেয়া হয়। শুধু তাই নয়, ব্যাংক কর্মকর্তাগণ তাঁকে হুমকি দিয়ে বলে, যদি সে তার মাথা থেকে ওড়না না সরায় তাহলে পুলিশ ডাকা হবে৷

শুক্রবার এই ঘটনা ঘটে, আমেরিকার ওয়াশিংটন সীমান্তের একটি ব্যাংকে৷

এই ব্যাংকের গ্রাহক জমিলা নিজের সঙ্গে হওয়া এই ঘটনার ভিডিও তাঁর মোবাইলে রেকর্ড করে বলেন এই ঘটনা বৈষম্যকেই তুলে ধরে৷ মহিলা বলেন, তিনি সোয়েটার পরেছিলেন, মাথায় ছিল হিজাব, কারণ সেদিন ছিল শুক্রবার৷ ব্যাংকে এক ব্যাক্তি তাঁকে হিজাবটি খুলে ফেলতে বলেন৷

প্রসঙ্গত, এই ব্যাংকের মধ্যে একটি সাইন বোর্ডে স্পষ্ট করে লেখা, টুপি পরা, মাথা ঢাকা এবং সানগ্লাস পরায় নিষেধাজ্ঞা রয়েছে৷

অস্ট্রেলিয়ায় চার হিজাবী নারীর উপর হামলা

ছাত্রীর হিজাব ছিঁড়ে ফেলায় চাকরি গেল শিক্ষকের

তবে এ প্রসঙ্গে জমিলা বলেন, দু’জন ব্যক্তি কিন্তু টুপি পরেছিল, যাদের নিয়ে কোনও আপত্তি ওঠেনি৷ কিন্তু তাকে হিজাব খুলে ফেলতে বলা হয়৷ এরপর ব্যাংক থেকে তাকে বের করে দেওয়া হলে তিনি কেদে ফেলেন৷ পরে ফেসবুকে সেই ভিডিওটি পোস্ট করেন যা নিমেষে ভাইরাল হয়ে যায়৷

সূত্র : কলকাতা টোয়েন্টিফোর

https://www.facebook.com/jamela.mohamed.148/videos/1922056294699114/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ