মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নরসিংদীর আটকা পড়াদের দাবি তারা জঙ্গি নয় মাদ্রাসা শিক্ষার্থী (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নরসিংদীর গাবতলীতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে আটকা পড়া একজন দাবি করছেন, তিনি স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী। তার নাম মাসুদুর রহমান। ঘিরে রাখা বাড়িতে তিনি গিয়েছিলেন তার এক স্যারের কাছে প্রাইভেট পড়তে। ওই বাড়িতে তার সঙ্গে আটকে পড়া বাকিদের কেউ জঙ্গি নয় বলেও দাবি তার।

সাংবাদিকদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সময় তিনি বলেন, বাড়ির ভেতরে কোনও অস্ত্র নেই। আস্তানার বাইরে সাংবাদিকদের কাছে একই ধরনের কথা বলেছেন মাসুদুর রহমানের দুলাভাই আজহার ইবনে মাহবুব। তিনি বলছেন, প্রাইভেট পড়তেই মাসুদ গিয়েছিল ওই বাড়িতে।

তবে র‌্যাব দাবি করছে, সিলেটের জঙ্গি আস্তানা আতিয়া মহলে জঙ্গিদের যে গ্রুপটি ছিল, তাদেরই কিছু সদস্য রয়েছে নরসিংদীর এই আস্তানায়। র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান আস্তানার সামনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

র‌্যাবের তথ্য অনুযায়ী, শনিবার (২০ মে) ব্কিাল ৪টার দিকে নরসিংদীর ওই বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে ফেলা হয়। বাড়িটির মালিক লিবিয়া প্রবাসী মাঈনউদ্দিন। তবে তার পরিবার সেখানে থাকেন না। সম্প্রতি মাদ্রাসা শিক্ষক পরিচয়ে বাড়িটি ভাড়া নেয় জঙ্গি সালাহউদ্দিন। বাড়িটিতে সে সহ আরও ৫/৬ জন রয়েছে।
জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে ফেলা ওই বাড়িটির সামনে সন্ধ্যার পর হাজির হন আজহার ইবনে মাহবুব। তিনি সাংবাদিকদের বলেন, তার শ্যালক মাসুদুর রহমান ওই বাড়িতে থাকা এক স্যারের কাছে প্রাইভেট পড়তে গিয়ে আটকা পড়েছে। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার শ্যালক মাসুদুর রহমান ইংরেজি বিষয়ে প্রাইভেট পড়তে বেলা ৩টার দিকে এসেছিল এই বাড়িতে। সে আমার বাসায় থাকে। গাবতলী মাদরাসায় পড়ে দশম শ্রেণিতে। সন্ধ্যার পর সে ফোন দিয়ে আমাকে জানিয়েছে যে ভেতরে আটকা পড়েছে সে। বাইরে থেকে তালা লাগানো থাকায় বের হতে পারছে না।

বাড়িটির মধ্যে মাসুদের সঙ্গে আর কারা আছে, জানতে চাইলে আজহার ইবনে মাহবুব বলেন, ‘জাফর নামে একজনের কাছে মাসুদ প্রাইভেট পড়তে শুরু করেছে দুয়েক মাস হলো। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স-মাস্টার্স করেছেন। ইংরেজিতে তিনি ভালো বলে শুনেছি। এছাড়া ওই মেসে যারা থাকেন, তারাই ভেতরে আছেন।’

পরে বাড়ির ভেতরে আটকা পড়া মাসুদুর রহমানের সঙ্গে মোবাইলে কথা বà¦