শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

মালালার ওপর হামলার ঘটনা ছিল সাজানো নাটক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তান সংসদের তেহরিক ই ইনসাফের সাংসদ মুসারাত আহমাদ জেব দাবি করেছেন, শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফ জাইয়ের ওপর হামলা ছিল সাজানো নাটক। যা সম্পূর্ণই পূর্ব পরিকল্পিত।

শনিবার এক টুইট বার্তায় মুসারাত এই দাবি জানান। খবর ডনের

তিনি দাবি করে বলেন, মালালার ওপর পূর্ব পরিকল্পনা অনুসারে এবং সাজানো হামলা হয়েছিল। এই হামলা পরিকল্পনার সঙ্গে কিছু মানবাধিকার কর্মীসহ একাধিক পক্ষ জড়িত বলেও তিনি দাবি করেন।

মুসারাত আরও বলেন, মালালার উপর হামলার পর তার চিকিৎসায় নিয়োজিত ডাক্তাররাও ছিল সরকারের সাজানো এবং পুরো পরিকল্পনার অংশ।

সাংসদ মুসারাতকে এমন সাজানো ‘নাটক’ করার প্রস্তাব দেয়া হয়েছিল বলেও তিনি জানান। অন্য দেশে আশ্রয় নেবার কোনো আগ্রহ না থাকায় তিনি সেই প্রস্তাবে রাজি হননি বলেও জানান মুসারাত।

উল্লেখ্য, ২০১২ সালের দিকে পাকিস্তানের তালেবান জঙ্গী অধ্যুষিত সোয়াত উপত্যকায় স্কুলছাত্রী মালালার ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। হামলার পর তাকে গুরুতর আহত অবস্থায় পেশোয়ারের একটি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে সেখান থেকে লন্ডনে পাঠানো হয় তাকে।

সে সময় ওই হামলার দায়িত্ব স্বীকার করেছিল পাকিস্তানের তেগরিক ই তালেবান গোষ্ঠী। শুধু তাই নয়, মালালা বেঁচে থাকলে তার ওপর আবারও হামলা চালানো হবে বলেও ঘোষণা দিয়েছিলেন তালেবান মুখপাত্র এনসানউল্লাহ।

যেভাবে কোটিপতি মালালা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ