শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

কৃষক আলেমদের আর্থিক অনুদান দিলো মীর ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গত শুক্রবার ১৯ মে ২০১৭ তারিখে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার মিস্ত্রীটাই গ্রাম ও পরশাদের কুটি গ্রামের অসহায় দরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ  এবং দরিদ্র কৃষক আলেমদের নগদ অনুদান দেয়া হয়৷

মীর ফাউন্ডেশন-এর সহযোগিতায় মারকাজুল কুরআন আল ইসলামিয়া বিতরণ কাজ বাস্তবায়ন করেন।

মারকাজুল কুরআন আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মাওলানা ইমরান হুসাইন হাবিবী মানুষের হাতে সাহায্যোপকরণ তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মারকাজুল ইসলামিয়া পরিচালক মাওলানা ফেরদাউস।

স্থানীয় আলেম ও মান্যবর ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন ৷

কিশোরগঞ্জে বন্যার্তদের মাঝে ইশা ছাত্র আন্দোলনের ইফতার সামগ্রি বিতরণ  

২৫ তারিখের বাহাস নিয়ে নতুন সংশয়

উল্লেখ্য,  প্রায় প্রতিমাসেই মারকাজুর কুরআন আল ইসলামিয়া সৎ ও দীনদার ধনাঢ্য ব্যক্তিদের সহযোগিতায় সাধারণ মানুষের মাঝে সেলাই মেশিন, নলকুপ, নগদ অর্থ অনুদান প্রদান করে থাকে।

এছাড়াও মারকাজুল কুরআন আল ইসলামিয়া ইমাম, মুয়াজ্জিন, মক্তব ও হিফজ বিভাগের শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ প্রদান করে।

মারকাজুল কুরআন আল ইসলামিয়ার পরিচালক মাওলানা ইমরান হুসাইন হাবিবী বলেন, আল্লাহ তায়ালা মানুষের সেবা ও সাহায্য করার নির্দেশ দিয়েছেন। আমরা আল্লাহর আদেশ পালনের চেষ্টা করছি। এ ব্যাপারে অন্যকে সহযোগিতা করছি।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ