মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

মুসলমান কখনো বিনা কারণে একটি পিঁপিলিকাও হত্যা করতে পারে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যে মুসলমানরা বিনা কারণে একটি পিঁপিলিকাকেও হত্যা করতে পারে না, সে মুসলমান কখনো জঙ্গি-সন্ত্রাসি হতে পারে না বলে মন্তব্য করেছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক (যুগ্ম সচিব) মোঃ বিল্লাল হোসেন

তিনি বলেন, যেই মুসলমান পিঁপিলিকার হক আদায়ে কুণ্ঠিত হয় না, সেই মুসলমান  অহেতুক মানুষ খুন করতে পারে না।

এ প্রসঙ্গে তিনি বলেন, ইমাম আবু হানিফা (র:) একটি গাছের নিচে বসে জিরুচ্ছিলেন। এসময় এই গাছ বেয়ে কতগুলো পিঁপিলিকা তাঁর পাগড়ির ভিতরে ঢুকে যায়। ইমাম আবু হানিফা দীর্ঘ ৯ মাইল পথ অতিক্রম করে এক জায়গায় গিয়ে পাগড়ি খুলে দেখতে পান পাগড়ির ভিতরে অনেকগুলো পিপিলিকা লুকিয়ে রয়েছে। তিনি বুঝতে পারেন এই পিপিলিকাগুলো ৯ মাইল দূরের গাছ থেকে তার পাগড়িতে ঢুকেছে। এই অবস্থায় পিঁপিলিকাগুলোকে হত্যা না করে পূর্বের জায়গায় ফেরত দেয়ার জন্য ৯ মাইল পথ হেটে গিয়ে তাদেরকে গাছটিতে ছেড়ে দিয়ে আসেন।

এই ঘটনা ইসলামের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হয়ে রয়েছে। একজন প্রকৃত মুসলমান কখনোই মানুষ খুন করে বেহেস্তের আশা করতে পারে না। তিনি গত শনিবার নরসিংদী জামেয়া কাসেমিয়া মাদ্রাসা ও মহিলা মাদ্রাসা পরিদর্শনকালে এক আলোচনা সভায় এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মন্জুর এলাহী। স্বাগতিক বক্তব্য পেশ করেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান আল মাদানী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন, গাজীপুর জেলা শাখার সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা মোঃ জহিরুল হক, নরসিংদী জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল মিয়া। সভায় উপস্থিত ছিলেন জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মাওলানা সাইয়্যেদ কামালুদ্দিন জাফরী।

মহা পরিচালক বিল্লাল হোসেন বলেন, মাদ্রাসাগুলো হচ্ছে ভাল মানুষ তৈরীরর প্রতিষ্ঠান। মাদ্রাসায় কখনো জঙ্গি বানানো হয় না। মাদ্রাসা ছাত্ররাই সোনালী বাংলাদেশ গড়ার কারিগর। দেশ প্রেম ইমানের অঙ্গ। এই ধর্মীয় বাধ্যবাধকতার কারণেই মাদ্রাসা ছাত্ররা সর্বোচ্চ দেশ প্রেমিক হয়ে থাকে।

মহিলা শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ইসলামী শিক্ষায় শিক্ষিত মহিলারাই আদর্শ মা হবে। আর একজন আদর্শ মা-ই কেবল আদর্শ সন্তান জন্ম দিতে পারে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ