শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

সৌদি-মার্কিন সমরাস্ত্র চুক্তির বিরুদ্ধে ইসরাইলের প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরাইলের জালানি মন্ত্রী ইউয়াল স্টেইনিত্‌জ বলেছেন সৌদি মার্কিন সামরিক চুক্তি তেল আবিবকে অসন্তুষ্ট করেছে।

সৌদি আরবের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  ‌‌৩৫,০০০ কোটি ডলারের সামরিক চুক্তি সইয়ের বিরুদ্ধে এক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন ইসরাইলের জালানি মন্ত্রী ইউয়াল স্টেইনিত্‌জ।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল আবিব সফরে এলে এ ব্যাপারে তার কাছে ব্যাখ্যা চাওয়া উচিত।

তিনি দাবি করেন, আরব দেশগুলোর সঙ্গে আমেরিকার সম্পর্ক উষ্ণ হয়ে ওঠার একই সময়ে ইসরাইলকে মধ্যপ্রাচ্যে সামরিক দিক দিয়ে শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হবে।  ইসরাইলি মন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে ইসরাইলের সম্পর্কের ভবিষ্যত কেউ জানে না এবং ওয়াশিংটন-রিয়াদ সমরাস্ত্র চুক্তি নিঃসন্দেহে তেল আবিবকে অসন্তুষ্ট করেছে।

ইহুদিবাদী জ্বালানীমন্ত্রী এমন সময় এ বক্তব্য দিলেন যখন সৌদি আরব ও ইসরাইল সাম্প্রতিক সময়ে বহুবার ডোনাল্ড ট্রাম্পকে তাদের 'শক্তিশালী মিত্র' বলে অভিহিত করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার রিয়াদে বেশ কয়েকটি সামরিক চুক্তি সই করেন যার মূল্য নির্ধারণ করা হয়েছে ১১,০০০ কোটি ডলার।

মার্কিন ও সৌদি কর্মকর্তারা সমরাস্ত্র বিক্রির এসব চুক্তিকে পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে জরুরি বলে দাবি করেছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, ইয়েমেনের নিরপরাধ মানুষকে হত্যার পাশাপাশি ইরাক ও সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে চাঙ্গা করার কাজে এসব সমরাস্ত্র ব্যবহৃত হবে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ