মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে অধ্যক্ষ গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লায় অধ্যক্ষের বিরুদ্ধে এক মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে উঠেছে। হয়রানির শিকার ওই ছাত্রীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৫ মে) রাতে বুড়িচং থানা পুলিশ মাদ্রাসার অধ্যক্ষ ইকবালকে গ্রেফতার করে।

বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার এলাকার মিফতাউল জান্নাত মাদ্রাসার অষ্টম শ্রেণির এক ছাত্রী বৃহস্পতিবার দুপুরে ওই মাদ্রাসার অধ্যক্ষ ইকবালের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগে উল্লেখ করা হয়, গত দুই বছর ধরে অধ্যক্ষ ওই ছাত্রীকে বিভিন্নভাবে নানা সময়ে যৌন হয়রানি করে আসছিল। গত এক সপ্তাহ ধরে মাদ্রাসা অধ্যক্ষ উত্ত্যক্তের মাত্রা বাড়িয়ে দেয়। বিষয়টি ওই ছাত্রী পরিবারের লোকজন ও স্থানীয়দের জানালে তারা থানা পুলিশের আশ্রয় নেওয়ার পরামর্শ দেয়।

এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোজ কুমার দে’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ওই মাদ্রাসা থেকে অধ্যক্ষ ইকবালকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে বুড়িচং থানার ইনচার্জ কুমার দে বলেন, ‘শুক্রবার সকালে ইকবাল হোসেনকে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ