মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

নৌকায় ভোট না দেয়ায় স্ত্রীকে তালাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঘটনাটি নড়াইলের। কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকে ভোট না দেয়ায় স্ত্রী সাথী বেগমকে (৩৫) তালাক দিলেন পাষণ্ড স্বামী আলম মোল্লা। এর আগে দুই সন্তানের জননী সাথীকে পিটিয়ে গুরুতর জখম করা হয়। এরপর তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান আলম মোল্লা।

ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার মহিষখোলা গ্রামে।

২৩ মে অনুষ্ঠিত পাঁচগ্রাম ইউপি নির্বাচনে মহিষখোলা গ্রামের আলম মোল্লা তার স্ত্রী সাথী বেগমকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জহুরুল হককে নৌকা প্রতীকে ভোট দিতে বলেন। কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে সাথী বেগম স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাইফুজ্জামানকে আনারস মার্কায় ভোট দেন।

বিষয়টি ভোট কেন্দ্রে উপস্থিত চেয়ারম্যান প্রার্থী জহুরুল হকের দৃষ্টিগোচর হয়। তিনি বিষয়টি সাথী বেগমের স্বামী আলম মোল্লাকে জানান। এতে ক্ষিপ্ত আলম অমানুষিক নির্যাতনের পর সাথীকে তালাক দেন।

এরপর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।

সাথী বেগম উপজেলার পেড়লী গ্রামের বাকা মোল্লার মেয়ে।

ভোটের রাজনীতিতে কওমি স্বীকৃতির ধাক্কা!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ