মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

মুফতি মুশতাকুন্নবীর সন্ধান পাওয়া নিয়ে গুঞ্জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহনূর শাহীন: নিখোঁজ মুফতি মুশতাকুন্নবীর সন্ধান পাওয়া নিয়ে রাত থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মধ্যরাত থেকেই মুস্তাকুন্নবীর সন্ধান পাওয়ার খবর পাওয়া গেছে। বলা হচ্ছে, তিনি এখন মিরপুর ডিবি কার্যালয়ে গোয়েন্দা হেফাজতে আছেন।

খোজঁ নিয়ে জানা যায়, মুফতি মুশতাকুন্নবীর সন্ধান পাওয়ার খবরটি এখনো পুরোপুরি নিশ্চিত নয়। মুস্তাকুন্নবীর ভাগিনা মাসুদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আজ রাত সাড়ে ১২টার দিকে আমরা মামার সন্ধান পাওয়ার খবর পাই।

[মুফতি মুশতাকুন্নবী নিখোঁজ : বাড়ি যেনো মৃত্যু পল্লী]

ডিবি হেড অফিস থেকে ফোন করে বলা হয় হুজুর এখন ডিবি হেফাজতে মিরপুর কার্যালয়ে আছেন। রাতেই হুজুরের বড়  ভাই মাওলানা মাহবুবুন্নবী লক্ষীপুর থেকে ঢাকায় পেীঁছেন। তবে তিনি জানিয়েছেন এখন পর্যন্ত হুজুরের সাথে কারো দেখা হয়নি তাই তারা নিশ্চিত হতে পারছেন না। কিন্তু গোয়েন্দাদের পক্ষ থেকে বলা হচ্ছে তিনি এখন ডিবি হেফাজতে আছেন।

উল্লেখ্য গত বুধবার রাত ১২ টার পর মাহফিল শেষ করে মাদরাসায় ফেরার পথে কুমিল্লার লালমাই থেকে তিনি নিখোঁজ হন। এসময় তার সঙ্গে থাকা খাদেম খায়রুল ইসলাম ও প্রাইভেটকারের চালক মাসুদকও নিখোঁজ রয়েছেন।

[কাঁদলেন আলেমগণ, একজন আলেমের নিখোঁজ হওয়া মানা যায় না]

[মুফতি মুশতাকুন্নবীকে ফেরত দিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম ইশা ছাত্র আন্দোলনের]

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ