মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খুলনা: খুলনার দৌলতপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতিকে গুলি করে হত্যা করা হয়েছে। শেখ ইকবাল সারওয়ার (৪৫) নামের ওই নেতা খুলনা ৫ নং ওয়ার্ডের সভাপতি। খবর এনটিভি

শুক্রবার রাত ৮টায় আঞ্জুমান রোডের মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

জানা যায়, মাগরিবের নামাজ শেষে মসজিদের পাশে রাস্তায় ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করছিলেন ইকবাল সারওয়ার। হঠাৎ তাঁর ফোন বেজে উঠলে তিনি একটু দূরে গিয়ে কথা বলেন। তখনই দুর্বৃত্তরা ইকবালের বুকে তিনটি গুলি করে। ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় ইকবালকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ইকবালের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তাঁর মেয়ের জামাতা কিছুদিন আগে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

ঘটনার পরপরই খুলনা মহানগর পুলিশের উপকমিশনার জাহাঙ্গীর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন মিডিয়াকে জানান, নিহত ইকবাল একসময় আখতার হোসেন খোকনের সহযোগী ছিলেন। আখতার হোসেন টাইগার খোকন নামে পরিচিত ছিলেন। তিন সহযোগীসহ ১৯৯৭ সালের ২৯ নভেম্বর দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আখতার হোসেন খোকন। ওই সময় দৌলতপুর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন আখতার আর সাধারণ সম্পাদক ছিলেন ইকবাল সারওয়ার।

বিশিষ্টদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ