মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

‘মোরা’য় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘূর্ণিঝড় ‘মোরা’র ছোবলে বঙ্গোপসাগরে নিখোঁজ কক্সবাজারের মহেশখালীর জেলে মো. লোকমান মিয়ার মরদেহ সোনাদিয়ার চর থেকে উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে লোকমানের পরিবার। তিনি কুতুবজোম ইউনিয়নের মেহেরিয়া পাড়ার রহমত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, গত ২৭ মে সকালে ২৯ জন মাঝি-মাল্লাসহ গভীর সাগরে মাছ শিকার করতে যায় মহেশখালী পৌরসভার দাসিমাঝিপাড়ার জামাল কোম্পানির মালিকানাধীন এফবি রেজা। মাছ ধরারত অবস্থায় মঙ্গলবার ‘মোরা’র ছোবলে পড়ে বোটটি। বোটটি ক্ষত-বিক্ষত হয়ে জেলেরা সবাই পানিতে ভেসে যায়।

তবে অন্য সব জেলে সাঁতরে ফিরে আসলেও নিখোঁজ ছিলেন লোকমান। তাকে নানাভাবে খোঁজ করা হয়, কিন্তু পাওয়া যায়নি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার মরদেহ ভেসে আসে সোনাদিয়ার চরে।

কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন বলেন, ‘নিহত লোকমানের পরিবারকে প্রাথমিকভাবে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অনুদান দেয়া হয়েছে। আরও সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ