শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

পুরান ঢাকার আসগর আলী হাসপাতালে চিকিৎসা চলছে আল্লামা শফীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ৩টায় চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে বিশেষায়িত অ্যাম্বুলেন্স হেলিকপ্টারে করে তাকে ঢাকা আনা হয়।

তাকে বিকেল ৪টায় ঢাকার গেণ্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। তিনি প্রফেসর ড. এ আর এম নুরুজ্জামানের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ আওয়ার ইসলামকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘হুজুরের স্বাস্থ্যের অবনতি হলে চট্টগ্রামের একটি হাসতাপালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসায় কোনো উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় ভর্তি করা হয়েছে। বর্তমানে হুজুরকে আইসিইউতে রাখা হয়েছে। তিনি স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারছেন না। তাকে কৃত্রিম উপায়ে খাবার দেয়া হচ্ছে।

আইসিইউতে আল্লামা আহমদ শফী, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

এর আগে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী আওয়ার ইসলামকে বলেন, ‘হুজুরের শারিরীক অবস্থার অবণতি হয়েছে। তার শ্বাস কষ্ট বেড়েছে। এখন কথা বলতে পারছেন না। নল দিয়ে খাওয়ানো হচ্ছে।’

উল্লেখ্য, প্রথমে তাকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করার কথা ছিল। কিন্তু পরে ঢাকার গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তির করার সিদ্ধান্ত নেয়া হয়।’

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ